1. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সেই চীনা জাহাজের ৭ নাবিক করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৬৮ Time View

পরীক্ষায় ২১ নাবিকের মধ্যে ৭ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এসব নাবিকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দরের স্বাস্থ্য বিভাগ।

  সোমবার (২৩ আগস্ট) চট্টগ্রাম বন্দরের সহকারী বন্দর স্বাস্থ্য কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, ‘জাহাজটি আসার পর নাবিকদের শরীরে জ্বর ছিল ছিল। তাদের শরীরের তাপমাত্রা দেখে সন্দেহ হলে জাহাজটিতে মোট ২১ জন নাবিকে করোনা পরীক্ষা করা হয়। গতকাল তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়। আজ তার ফলাফল আসে। সেখানে ৭ জনের দেহে করোনা পজেটিভ ফলাফল আসে।’

  বন্দর কর্তৃপক্ষ জানায়, জাহাজটিতে থাকা ২১ নাবিকের ফিলিপাইনের ১৬ জন, ৩ জন ইউক্রেন, ১ জন রোমানিয়ার ও ১ জন রাশিয়ার নাগরিক রয়েছেন। জাহাজটি গত ১২ আগস্ট চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসেছিল। জাহাজটিতে ৪৬ হাজার ৩শ’ টন ডিএপি সার ছিল। তবে নাবিকদের করোনা উপসর্গ দেখা দেওয়ার পর থেকে বন্দরে জাহাজটির পণ্য খালাস বন্ধ রয়েছে। পাশাপাশি করোনা আক্রান্ত নাবিকদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©
Design BY POPULAR HOST BD